দর বাড়ার শীর্ষে আইপিডিসি ফিন্যান্স

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে আইপিডিসি ফিন্যান্স

ipdcপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯২ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৭৬১ বারে ৪০ লাখ ৮৪ হাজার ২৩৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৮১ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৫০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি দুই হাজার ২১৭ বারে ৬০ লাখ ৪৬ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৮০ লাখ টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড, আইটিসি, নর্দার্ন জুট, আরএসআরএম স্টিল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রীড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ও এইচআর টেক্সটাইল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০