দর বাড়ার শীর্ষে আইপিডিসি ফিন্যান্স

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে আইপিডিসি ফিন্যান্স

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ মে) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৩৪০ বারে ৮২ লাখ ২৯ হাজার ৭৪৪টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পেপার প্রোসেসিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৮৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর ১৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বিডি মনোস্পুল পেপার,আরডি ফুড, ওয়েস্টার্ন মেরিন শিপেইয়ার্ড, এনভয় টেক্সটাইল, জেমিনি সী ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৯ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০