দর বাড়ার শীর্ষে আজিজ পাইপস
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে আজিজ পাইপসপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকা দখল করেছে আজিজ পাইপস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১১০ টাকা দরে লেনদেন হয়।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩৫৫ বারে ৮২ হাজার ৭০৪টি শেয়ার লেনদেন করে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি অটোকার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর ৬ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুডস, মতিন স্পিনিং, শমরিতা হসপিটাল, ফাইন ফুডস,স্কয়ার টেক্সটাইল, ফু-ওয়াং ফুড ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৬ জানুয়ারী , ২০২২।








