দর বাড়ার শীর্ষে আমরা নেটওয়ার্কস

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে আমরা নেটওয়ার্কস

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ সেপ্টেম্বর ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ১৪০ বারে ২৫ লাখ ৩৬ হাজার ৯৭০টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইভিন্স টেক্সটাইল, জাহিন স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, সিলভা ফার্মা,ওরিয়ন ফার্মা, নিউ লাইন ক্লোথিং ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২৬ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১