দর বাড়ার শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্সপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৩টির বা ২৯.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৭.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনাইটেড ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ৬.২৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৬.০৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৫.৬৯ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৫.৪৬ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৪.৮১ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৫৯ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৪.৩৩ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.২৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৫ এপ্রিল, ২০২২।








