দর বাড়ার শীর্ষে ইউনিক হোটেল

প্রচ্ছদ » রাজনীতি » দর বাড়ার শীর্ষে ইউনিক হোটেল

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭১টির বা ৪৪.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

বুধবার (২৭ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস ইউনিক হোটেলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৯.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিক হোটেল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের ৯.৯৭ শতাংশ, সিমটেক্সের ৬.৭০ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৬.১৭ শতাংশ, বিডি ল্যাম্পসের ৫.৯০ শতাংশ, রানার অটোমোবাইলসের ৫.৪৬ শতাংশ, অলটেক্সের ৫.২২ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৭১ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪.৬৩ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪.৬০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৭ এপ্রিল, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১