দর বাড়ার শীর্ষে ইনটেক
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ইনটেকপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইনটেক লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৬৭৮ বারে ৫৮ লাখ ৪১ হাজার ৬০৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৯৪ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যারামিট সিমেন্ট লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।
আজ কোম্পানিটি সর্বশেষ ৪০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ২০৬ বারে কোম্পানিটি ১২ লাখ ২৭ হাজার ৬৬৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৯ লাখ টাকা।
গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ফাউন্ডারি, বিবিএস, মুন্নু সিরামিক, শমরিতা, বিডি থাই অ্যালুমিনিয়াম, জিপিএইচ ইস্পাত, সেন্ট্রাল ফার্মা ও বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক।








