দর বাড়ার শীর্ষে ইস্টার্ণ ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » দর বাড়ার শীর্ষে ইস্টার্ণ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ১৪ বারে ৪ লাখ ৮৬ হাজার ১৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৩ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার,নর্দার্ণ ইন্সুরেন্স, খুলনা প্রিন্টিং, এমারেল্ড অয়েল ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১০ অক্টোবর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১