দর বাড়ার শীর্ষে ইস্টার্ন কেবলস
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ইস্টার্ন কেবলসপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ন কেবলস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ১৬০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৬৩ বারে ২ লাখ ২৮ হাজার ৯৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৫ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড । এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ৯৫ শতাংশ।
আজ কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ২২০ বারে ৫১ লাখ ৭ হাজার ৩১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ১৪ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৮২ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৩৬০ বারে ৪ লাখ ৫৪ হাজার ১৮১টি শেয়ার লেনদেন হয়েছে।
গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আরএসআরএম স্টিল, ফার্মা এইডস, মুন্নু সিরামিকস, আমরা টেকনোলজি, রেনেটা, আমান ফিড ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।








