পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এইচ আর টেক্সটাইল। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৩৬ বারে ১২ লাখ ৩৮ হাজার ২৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮ লাখ ১১ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিচ্যুয়াল ফান্ড। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৫৮ বারে ৮ লাখ ৪৬ হাজার ৪০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১২ লাখ ২৩ হাজার টাকা।
এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৫০ পয়সা বা ৬ দশমিক ৬৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬৬ বারে ৩ লাখ ৮৪ হাজার ৯১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ ৪১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, প্রাইম টেক্সটাইল, প্রিমিয়ার সিমেন্ট, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, আমরাটেক ও সায়হা টেক্সটাইল।








