দর বাড়ার শীর্ষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » দর বাড়ার শীর্ষে এক্সপ্রেস ইন্স্যুরেন্সপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ নভেম্বর ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৯৬৩ বারে ৯ লাখ ৯৫ হাজার ৬৮৮টি শেয়ার লেনদেন করে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনডেক্স অ্যাগ্রো লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৮০ পয়সা বা ৯.৮০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১২১ টাকা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাকমি পেস্টিসাইডস, জনতা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ নভেম্বর , ২০২১।








