দর বাড়ার শীর্ষে এটলাস বাংলাদেশ

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে এটলাস বাংলাদেশ

atlasপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এটলাস বাংলাদেশ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ১২ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ১৩৪ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৮৯ বারে ৭৪ হাজার ৯৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ১৭ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৫ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৮৫৪ বারে ১১ লাখ ৯২ হাজার ৭৯৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা এসিআই লিমিটেডের ১০ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৮০ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি, পাইনিয়র ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ই্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০