দর বাড়ার শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » দর বাড়ার শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্সপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকা দখল করেছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা ৯.২৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ ডিসেম্বর )ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৬৩৮ বারে ২৭ লাখ ২ হাজার ২৩টি শেয়ার লেনদেন করে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪৪ টাকা ৩০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৩৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর বেড়েছে ৬০ পয়সা বা ৭.০৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এএমসিএল প্রাণ, লিবরা ইনফিউশন, সোনালী আঁশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ও অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২০ ডিসেম্বর , ২০২১।








