দর বাড়ার শীর্ষে এসকে ট্রিমস
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে এসকে ট্রিমসপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এসকে ট্রিমস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা বা ৯.৮৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ২৯ বারে ১১ লাখ ৭২ হাজার ৪৪৮টি শেয়ার লেনদেন করে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়
তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২২ টাকা ৮০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এএমসিএল প্রাণ, লিবরা ইনফিউশন, এম.এল ডাইং, সোনারগাঁও টেক্সটাইল,আনলিমা ইয়ার্ন, বিডি ল্যাম্পস ও আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ০৯ ডিসেম্বর , ২০২১।








