দর বাড়ার শীর্ষে এসকে ট্রিমস

প্রচ্ছদ » আজকের সংবাদ » দর বাড়ার শীর্ষে এসকে ট্রিমস

sktrimsপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৩১৬ বারে ৩৩ লাখ ৫৯ হাজার ৬৩৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ২৯ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৯৪ বারে ৪ লাখ ৫৮ হাজার ২২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইনটেক, আজিজ পাইপস, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যাইল ক্রাফট, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১