দর বাড়ার শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ জুলাই) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৭০০ বারে ১ কোটি ৫ লাখ ৯৪ হাজার ২৬৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্সের দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, অ্যাপেক্স ফুডস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, এডিএন টেলিকম, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১২ জুলাই ২০২৩।








