দর বাড়ার শীর্ষে কাসেম ইন্ডাস্ট্রিজ

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে কাসেম ইন্ডাস্ট্রিজ

quasem-drycellপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড । এই দিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৪৩২ বারে ৮ লাখ ৩১ হাজার ৩১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১৪ লাখ ২৬ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪২৩ বারে ১২ লাখ ৭৬ হাজার ৯২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৮ লাখ ১৩ হাজার টাকা।

আজিজ পাইপস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১৭ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৯৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৫৬৫ বারে ৪ লাখ ২১ হাজার ৬৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮ লাখ ৬১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্স. মুন্নু সিরামিকস, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং, জেএমআই সিরিঞ্জ, সিলভা ফার্মাসিউটিক্যালস ও ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০