দর বাড়ার শীর্ষে খান ব্রাদার্স

প্রচ্ছদ » জাতীয় » দর বাড়ার শীর্ষে খান ব্রাদার্স

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ১০৮ বারে ৩২ লাখ ৪ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড । আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ১০ দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জাহিন স্পিনিং, এম.এল ডাইং, ফারইস্ট নিটিং, এনভয় টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস ও ডেল্টা স্পিনার্স লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৫ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১