দর বাড়ার শীর্ষে খুলনা প্রিন্টিং

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » দর বাড়ার শীর্ষে খুলনা প্রিন্টিং

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকা দখল করেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৬৩০ বারে ১৪ লাখ ৫৫ হাজার ৭৭৬টি শেয়ার লেনদেন করে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিল লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ফাউন্ডারি, এএমসিএল প্রাণ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ন্যাশনাল টি, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স ফুডস ও লাভেলো আইসক্রিম লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৯ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১