দর বাড়ার শীর্ষে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৬৩ বারে ১৮ লাখ ৬১ হাজার ৪৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৭৩ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন কেবলস লিমিটেড । এদিন শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ।

আজ কোম্পানিটি সর্বশেষ ১৭৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৮৯ বারে ২ লাখ ১৯ হাজার ৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৩২৫ বারে ২ লাখ ২৬ হাজার ৬৯০টি ‌শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ন জুট, জেনারেশন নেক্সট, স্যালভো কেমিক্যাল, জিপিএইচ ইস্পাত, এস আলম কোল্ড রোল্ড স্টিল, রেকিট বেনকিজার ও প্রাইম টেক্সটাইল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০