দর বাড়ার শীর্ষে নাভানা সিএনজি

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে নাভানা সিএনজি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৯টির বা ১৬.১২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে নাভানা সিএনজির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে নাভানা সিএনজির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩২.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৯০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নাভানা সিএনজি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার ৯.৮৪ শতাংশ, এডিএন টেলিকমের ৮.৮১ শতাংশ, আরামিটের ৮.৩৭ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৭.৭১ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৭.৬০ শতাংশ, সোনালী আঁশের ৭.৪০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৭.২৭ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৬.৬৬ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৬.২৪ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৯ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১