দর বাড়ার শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৯ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩০৯ বারে ২ লাখ ৩৪ হাজার ২৯০টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৯ মার্চ , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১