দর বাড়ার শীর্ষে প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড । এই দিন শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৫৩ বারে ৩ লাখ ৬৬ হাজার ৯৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬ লাখ ৯২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৬৬ বারে ৬ লাখ ২৯ হাজার ৭৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭৭৩ বারে ২ লাখ ৯৬ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এইচ আর টেক্সটাইল, আল-হাজ টেক্সটাইল মিলস, অনলিমা ইয়ার্ন ডায়িং, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, ইসলামি ইন্স্যুরেন্স, ইনটেক লিমিটেড ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ক্ম্পোনি লিমিটেড।








