দর বাড়ার শীর্ষে ফু-ওয়াং ফুড

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » দর বাড়ার শীর্ষে ফু-ওয়াং ফুড

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৯ হাজার ৮১ বারে ১ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ৩৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকসের দর ১ টাকা ৩০ পয়সা বা ৬.৩৭ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১১ জুলাই ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১