পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৯ জুলাই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৯টির বা ৪২.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার লেনদেন শেষে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৮.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বারাকা পতেঙ্গা পাওয়ার ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৯৮ শতাংশ, বিকন ফার্মার ৯.৯৪ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯.৪৭ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৯.১০ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৮.১৩ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭.৯৬ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৭.৫৪ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৬.৬৫ শতাংশ এবং সন্ধানী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.১৯ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১৯ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১