দর বাড়ার শীর্ষে বিডিকম
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে বিডিকমপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ২৮২ বারে ১ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ৩৬৫টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অগ্নি সিমেস্টমস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা বা ৯.৬২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কাশেম ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল, ইয়াকিন পলিমার, ইনটেক, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১০ মার্চ , ২০২২।








