দর বাড়ার শীর্ষে বিবিএস

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে বিবিএস

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ ফেব্রুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৭৮ বারে ১ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৪৭৬টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০১ ফেব্রুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১