দর বাড়ার শীর্ষে বেঙ্গল উইন্ডসোর

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে বেঙ্গল উইন্ডসোর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ২৩২ বারে ৪৬ লাখ ২৮ হাজার ৫২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ২ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১০৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মীর আখতার হোসেন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা বা ৯.৮৪ শতাংশ।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, মেঘনা সিমেন্ট, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও এডিএন টেলিকম লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০৪ জুন ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১