দর বাড়ার শীর্ষে ব্রাক ব্যাংক

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ব্রাক ব্যাংক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। এদিন ব্যাংকটির শেয়ারটির দর ৯.৭৫ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, ব্যাংকটির ৩ হাজার ২২৪ বারে ৪৮ লাখ ৫৫ হাজার ১৮৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৬১ লাখ ১২ হাজার টাকা। দিনভর ব্যাংকটির শেয়ার দর ৮৭.৫০ টাকা থেকে ৯৫.৮০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৯৫.৮০ টাকায় লেনদেন হয়।

ডিএসইতে আজ গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাহজালাল ইসলামী ব্যাংকের ৬.৭৭ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.৬৮ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬.২৯ শতাংশ, ইনটেক লিমিটেডের ৩.৬০ শতাংশ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসের ৩.৫২ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.২৮ শতাংশ, আইটিসির ৩.২৬ শতাংশ, রূপালী ব্যাংকের ৩.২১ শতাংশ ও উত্তরা ব্যাংকের ২.২৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০