দর বাড়ার শীর্ষে রংপুর ফাউন্ডারি

প্রচ্ছদ » Breaking News || Slider || স্বাস্থ্য » দর বাড়ার শীর্ষে রংপুর ফাউন্ডারি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকা দখল করেছে রংপুর ফাউন্ডারি লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২০৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৮৩১ বারে ৫ লাখ ৭৯ হাজার ৬০০টি শেয়ার লেনদেন করে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর ৮ টাকা ৯০ পয়সা বা ৯. ৯৬ শতাংশ বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুডস, দ্য পেনিনসুলা, জেমিনি সী ফুড,এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ফুটওয়্যার, ওয়াটা কেমিক্যাল ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১