দর বাড়ার শীর্ষে রিপাবলিক ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » দর বাড়ার শীর্ষে রিপাবলিক ইন্স্যুরেন্স

republic insuranceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৮৪ বারে ৯ লাখ ১৮ হাজার ৯৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩১ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৩৯ বারে ৮ লাখ ৮৪ হাজার ৫৩১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮২ লাখ টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্স, আইপিডিসি, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার লিজিং, বিডি ফিন্যান্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০