পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড । শেয়ারটির দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৫৪ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৭৪৫ বারে ২৪ লাখ ৯ হাজার ৮৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৭১ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস। এদিন শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৬৭ শতাংশ।
আজ শেয়ারটি সর্বশেষ ৯৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। ৬ হাজার ৩৩ বারে কোম্পানিটি ৩৪ লাখ ৮৫ হাজার ১১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৫০ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা উত্তরা ফিন্যান্সের ৬ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৫০ শতাংশ দর বেড়েছে। আজ ফান্ডটির এক হাজার ৪০৬ বারে ১৭ লাখ ২৩ হাজার ২২৯টি ইউনিট লেনদেন হয়েছে।
গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ন জুট, সামিট অ্যালায়েন্স পোর্ট, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ক্যাবলস, পিপলস ইন্স্যুরেন্স, মুন্নু জুট স্ট্যাফলার্স ও নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।








