দর বাড়ার শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

Sunlifeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স ক্ম্পোনি লিমিটেড । এই দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৯৮ বারে ৯ লাখ ৭৭ হাজার ৪২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭১ লাখ ৯৮ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৫৫০ বারে ১৬ লাখ ৯৩ হাজার ২৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ২১ লাখ ৭৭ হাজার টাকা।

প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৬০ পয়সা বা ৫ দশমিক ৮৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৪৪ বারে ১২ লাখ ৩৫ হাজার ৩৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ ৯১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটারস, গ্লেবাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড -১ ও এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড -১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০