দর বৃদ্ধির শীর্ষে নর্দার্ণ জুট

প্রচ্ছদ » Uncategorized » দর বৃদ্ধির শীর্ষে নর্দার্ণ জুট

‍পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

শেয়ারটির দর ৩৪ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৪৩১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৩৮ বারে ৩৭ হাজার ৯৭৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬২ লাখ ৭২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২০ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ৬০ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৩৯৩ টাকা দরে লেনদেন হয়।

এছাড়া এদিন কোম্পানিটি ৩৮৫ বারে ১৮ হাজার ৭৩৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭২ লাখ ৭০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ টাকা বা ৫ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১ হাজার ২৪৩ বারে ১১ লাখ ২০ হাজার ৩৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার টাকা।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, রেনউইক জজ্ঞেসর, সোনালী আঁশ, ইস্টার্ন লুব, আরএসআরএম স্টিল, অ্যাপেক্স ফুডস এবং ন্যাশনাল টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০