দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড
প্রচ্ছদ » Uncategorized » দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৭টির বা ৫৭.৪১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৮ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস বিডি থাই ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৩.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডি থাই ফুড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের ৯.৭৭ শতাংশ, বিডিকমের ৯.৬৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.৬৩ শতাংশ, ইনটেকের ৯.৩২ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৮.২৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৫৩ শতাংশ, লাভেলোর ৬.২৩ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.৯৫ শতাংশ এবং ড্রাগন সোয়েটারের শেয়ার দর ৫.৬৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৮ মার্চ , ২০২২।








