দাদার মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » সারাদেশ » দাদার মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী

pmপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে শনিবার রাতে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাহফিলে অংশগ্রহণ করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ তন্ময় এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধুর আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টের ট্রাস্টি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাহফিলে উপস্থিত ছিলেন।

মাহফিলে শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেইসঙ্গে কামনা করা হয় দেশ, জাতির অব্যাহত শান্তি-অগ্রগতি ও সমৃদ্ধি।

এ ছাড়া বঙ্গবন্ধুর নাতি ও শেখ রেহানার পুত্র রেদোয়ান মুজিব সিদ্দিক ববির ছেলে কায়েস সিদ্দিকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০