দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রচ্ছদ » Uncategorized » দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় জিয়াউর রহমান জিয়া (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (৩০ মে) রাত সাড়ে ৯টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার শালবাগান চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর জেলার কাহারোলের জগন্নাথপুর ঢেপিকুড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তার স্ত্রী ইছমত আরা বীরগঞ্জ সরকারি কলেজের ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের প্রভাষক।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, জিয়াউর রহমান মোটরসাইকেল করে দিনাজপুর থেকে বীরগঞ্জ যাওয়ার পথে শালবাগান চেকপোস্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় বীরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০