দিনের তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টি হতে পারে ৬ বিভাগে

প্রচ্ছদ » Uncategorized » দিনের তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টি হতে পারে ৬ বিভাগে

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : আজ রোববার দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ছয় বিভাগে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা রাজশাহী বিভাগে কম।

এখন হঠাৎ করেই কালো মেঘে আকাশ ছেয়ে গিয়ে শুরু হয় কালবৈশাখী ঝড়, এরপর বৃষ্টি। আবার কিছুক্ষণ ঝড়-বৃষ্টির পরই স্বাভাবিক হয়ে যাচ্ছে পরিস্থিতি। দেখা মিলছে রোদের। শনিবার ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হলেও রোববার সকাল থেকেই রোদেলা আকাশ।

শনিবার সবচেয়ে বেশি ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। ঝড়-বৃষ্টি বেড়ে যাওয়ায় শনিবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর হয়েছে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রোববার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি (২২ থেকে ৪৩ মিলিমিটার) থেকে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল সাতক্ষীরায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম থাইল্যান্ড ও তৎসংলগ্ন মিয়ানমার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২২ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০