দিল্লির দূষণের মধ্যেই খেলবে টাইগাররা!

প্রচ্ছদ » Uncategorized » দিল্লির দূষণের মধ্যেই খেলবে টাইগাররা!

teamপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মাত্র একদিন বাকি। দিল্লির প্রাণকেন্দ্রে অরুন জেটলি স্টেডিয়ামে টস করতে নামবেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার আগে দিল্লির পরিবেশ এবং বায়ুদূষণ এতটাই খারাপ যে, তা মানুষের জন্য জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।

এতটাই খারাপ অবস্থা তে স্কুলগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্মাণ কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন শ্রমিকরা। একই সঙ্গে খেলাধুলার যাবতীয় কার্যক্রমও বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে।

অথচ, এতটা ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মধ্যেই সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঠিকই অনুশীলনে নেমে যেতে বাধ্য হলেন বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটাররা। মারাত্মক বায়ুদূষনের মধ্যে চারদিক থেকে প্রচুর বাধা এবং আপত্তি সত্ত্বেও ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দিল্লির প্রশাসন অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজনে বদ্ধ পরিকর।

দিওয়ালির পর দিল্লিতে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। দিওয়ালির পর মাত্র এক সপ্তাহ পার হয়েছে। এমন একটি সময়ে কিভাবে একটি আন্তর্জাতিক ম্যাচের জন্য দিল্লিকে বেছে নিলো বিসিসিআই- তা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের প্রশ্ন। যেখানে সবাই জানে যে, দিওয়ারির পরবর্তী এক-দুই সপ্তাহ দিল্লির পরিবেশ মারাত্মক হয়ে ওঠে! মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্ম হুমকি তৈরি করে এই পরিবেশ।

বিসিসিআই’র এ নিয়ে যে অভিজ্ঞতা একেবারেই নেই, তা নয়। কারণ, এমন এক সময়ে রঞ্জি ট্রফির ম্যাচ বাতিল করতে বাধ্য হয়েছিল তারা। এছাড়া ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালীন লঙ্কান ক্রিকেটাররা মাস্ক পরে মাঠে নামতে বাধ্য হয়েছিলেন। অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০