দুলামিয়া কটনের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » দুলামিয়া কটনের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটন তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৯৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১.০৬ টাকা।এদিকে নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.২১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩.১৩ টাকা।এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নেট দায় হয়েছে ৩৫.৯০ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৪৮ টাকা ঋণাত্মক।








