দেবিদ্বারে অপহৃত চালক মহিউদ্দিনে অবস্থান সনাক্ত করছে পুলিশ

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » দেবিদ্বারে অপহৃত চালক মহিউদ্দিনে অবস্থান সনাক্ত করছে পুলিশ

Mohiuddinআবু বকর সিদ্দিক: কুমিল্লা দেবিদ্বার উপজেলার মোহনপুর থেকে অপহরন হওয়া মাইক্রো চালক মহিউদ্দিনের মোবাইলের নেটওয়ার্কের সর্ব শেষ অবস্থান জানতে পেরেছে পুলিশ।

অপহরনের ১৫ ঘন্টা পর পুলিশ মাইক্রো চালক মহিউদ্দিনের মোবাইল নাম্বার ট্যাগ করে তার মোবাইলের শেষ লোকেশন নিশ্চিত হয়েছে বলে পুঁজিবাজার রিপোর্টের প্রতিবেদককে জানিয়েছেন দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আনোয়ার।

ওসি জহিরুল আনোয়ার বলেন, মাইক্রো চালক মহিউদ্দিন নিখোঁজ হওয়ার পর তার বাবা থানায় সাধারন ডায়েরি করে। তার পর আমরা নিয়মানুযায়ী তার মোবাইল নাম্বারের লোকেশন জানার চেষ্টা করি। লোকেশন খোঁজে দেখি মহিউদ্দিনের মোবাইলের সর্ব শেষ অবস্থান খাগড়াছড়ির চন্দ্রকোনা । বর্তমানে আমরা মহিউদ্দিনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

খোঁজ নিয়ে জানাযায়, উপজেলা মোহনপুর বাজারের গ্যারেজে মাইক্রো রেখে পায়ে হেটে নিজ বাড়ি ভৈষেরকোট যাওয়ার সময় মাইক্রো চালক মহিউদ্দিন (৩৮) কে মোহনপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে জোর পূর্বক গাড়ীতে তোলো অপহরণ করেছে এক দল দূর্বৃত্ত। চালক মহিউদ্দিনকে উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

মহিউদ্দিন ভৈষেরকোট গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ২ ভাই ৪ বোনের মধ্যে মহিউদ্দিন সবার বড়।

জিডি সূত্রে জানাযায়, গতকাল সোমবার রাত ১০.৩০ মিনিটের সময় মোহনপুর বাজারে মাইক্রো রেখে নিজ বাড়ি ভৈষেরকোট পায়ে হেটে রওনা দেন মহিউদ্দি। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে মোহনপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে ৬/৭ জন যুবক চালক মহিউদ্দিনের পিছু নেয়। বিষয়টি সন্দেহ হলে মহিউদ্দিন তার স্ত্রীকে মোবাইল ফোনে জানায়।

তখন মহিউদ্দিন তার স্ত্রীকে বলেন কিছু অপরিচিত লোক আমার পিছু নিয়েছে তখন তার স্ত্রী মহিউদ্দিনকে বলে তুমি কোন বাড়ির ভিতরে ঢুকে যাও। কথা শেষ না হতেই দূর্বৃত্তের দল চালক মহিউদ্দিনকে জোর পূর্বক তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে সেটি বন্ধ করে দিয়ে তাকে গাড়িতে তোলে নিয়ে যায়। তার পর থেকে চালক মহিউদ্দিনের কোন সন্ধান পাচ্ছে না তান পরিবারের লোকজন। বহু খোঁজা খোঁজি করে মহিউদ্দিনকে না পেয়ে তার বাবা রফিকুল ইসলাম দেবিদ্বার থানায় একটি সাধারন ডায়েরি করেন। যাহা দেবিদ্বার থানা জিডি নং ৮২৫, তারিখ ২৪/০৯/২০১৯ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১