দেবিদ্বারে নৌকার প্রার্থীর উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা নিহত ১
প্রচ্ছদ » Uncategorized » দেবিদ্বারে নৌকার প্রার্থীর উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা নিহত ১পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে নৌকা ও ঘোড়া প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুরুজ মিয়া (৬০) নামে নৌকা প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ইউছুফপুর গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন ও ঘোড়া প্রতীকের প্রার্থী মাজহারুল মামুনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে সুরুজ মিয়া (৬০) আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন বলেন, সুরুজ মিয়াকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পড়ে গিয়ে তিনি মারা যান।
ঘটনার পর রাত সাড়ে এগারটার দিকে ঘটনাস্থলে পৌঁছান দেবিদ্বার থানার এ এস আই মোফাজ্জল হোসেন। তিনি বলেন, একজন নিহত হয়েছেন। কিভাবে নিহত হয়েছেন এখনো জানতে পারিনি। কয়েকজন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০২ ফেব্রুয়ারী , ২০২২।








