দেবিদ্বার এলাহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত

প্রচ্ছদ » Uncategorized » দেবিদ্বার এলাহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত

debidwarমোঃ শাহজালাল,দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : সারাদেশের মতো কুমিল্লা দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী , জাতীয় শোক দিবস পালিত হয়।

এলাহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও মোহাম্মদ পুর ইসলামীয়া আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শহীদউল্লাহর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

received_1777366969052718
অনুষ্ঠানে বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ সকল শহীদদের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ নূরুল আমিন, দেবিদ্বার উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সহ -সভাপতি আখি আক্তার, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ এর সিনিয়র যুগ্ম -আহবায়ক মোঃ হোসাইন আহমেদ, দেবিদ্বার পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজালাল মিন্টু, দেবিদ্বার পৌর যুব মহিলা শাখার সদস্য আইরিন সুলতানা, মাই টিভির সাংবাদিক মোঃ সাইফুদ্দিন রনি,এলাহাবাদ ইউনয়িন যুবলীগের সভাপতি কাজী ফসিউল হাছান সজিব, এলাহাবাদ ইউনয়িন সেচ্ছাসেবকলীগ এর সভাপতি বিল্লাল হোসেন, এলাহাবাদ ইউনয়িন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম খাঁ,এলাহাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ আবুল হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০