দেশবন্ধু পলিমারের পর্ষদ সভা ১৪ নভেম্বর
প্রচ্ছদ » Uncategorized » দেশবন্ধু পলিমারের পর্ষদ সভা ১৪ নভেম্বরপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সভায় চলতি ২০২২-২৩ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
গত বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৪ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ৯ নভেম্বর,২০২২।








