দেশবন্ধু পলিমারের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » দেশবন্ধু পলিমারের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। তবে পরিচালক ও উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা কোনো লভ্যাংশ পাবেন না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১০ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪৭ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০ টাকা ৪৮ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০