দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারীদের অন্তর্ভুক্তি প্রয়োজন : বিএসইসি চেয়ারম্যান

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারীদের অন্তর্ভুক্তি প্রয়োজন : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে নারীদের অন্তর্ভুক্তি প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম । নারী ছাড়া দেশের অর্থনীতির চাকা এগিয়ে যেতে পারবে না। তাই দেশের অর্থনৈতিক সব সেক্টরে নারীর অংশগ্রহণ প্রয়োজন।

গতকাল মঙ্গলবার (০৮ আগস্ট) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) আয়োজিত ‘পুঁজিবাজারে নারী’ বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে একজন নারী নেতৃত্ব দিচ্ছেন। উনার অভিজ্ঞতার কারণে আজ দেশের অর্থনীতি অনেক দূর এগিয়েছে। উনার কারণেই আজ আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন দেখছি।

তিনি বলেন, আমরা দেখেছি পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ অনেক কম। এর কারণ সবাই মনে করেন বাজারে অনেক ঝুকি আছে। ঝুকি আছে, তবে সেটা বেশি সেকেন্ডারি মার্কেটে। ঝুকি ছাড়াও বাজারের অনেক প্রোডাক্ট আছে। আপনি বন্ডে বিনিয়োগ করতে পারেন… আপনি যদি ভালো কোম্পানি, ভালো ব্যাংক দেখে বিনিয়োগ করেন তাহলে সেখানে ঝুঁকি অনেক কম।

শিবলী রুবাইয়াত বলেন, জিরো কুপন বন্ডে বিনিয়োগ করতে পারেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন সেখানেও ঝুঁকি কম।

তিনি আরও বলেন, সেকেন্ডারি মার্কেটের বেলায় আমি বলবো সেখানে বিনিয়োগ করতে হলে একটু জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। না হলে আপনার ঝুঁকি আছে। জেনে বুঝে বিনিয়োগ করতে পারলে এই মার্কেট থেকেও আপনারা লাভবান হতে পারবেন। তবে সেখানে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাকে বিনিয়োগ শিক্ষা অর্জন করতে হবে। তার জন্য বিএএসএম এবং বিআইসিএম সর্বদা কাজ করে যাচ্ছে। বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা বৃদ্ধি করার জন্য।

এসময় বিএসইসি কমিশনার অধ্যাপক রুমানা ইসলাম বলেন, পুঁজিবাজার বলতে আমরা শুধু শেয়ার বেচাকেনা বুঝি। কিন্তু পুঁজিবাজারে এ ছাড়াও অনেক কিছু আছে। যা আমরা বুঝি না।

তিনি বলেন, আমাদের যে রেগুলার কর্মসূচি তার মধ্যে আমরা চেষ্টা করি নারীদের জন্য আলাদা ট্রেইনিংয়ের ব্যবস্থা করার। আমরা মেয়ে বলে কোনো দিক দিয়েই কম না। আমেরিকার পুঁজিবাজারে একটা প্রচলিত কথা আছে, নারীরা মনে করে আমরা পুরুষের সমান নয়। আসলে নারীরা পুরুষের সমান।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০৯ আগস্ট ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১