দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, এগিয়ে নারী

প্রচ্ছদ » Uncategorized » দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, এগিয়ে নারী

নিজস্ব প্রতিবেদক: এক বছরের ব্যবধানে বাংলাদেশে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কিছুটা বেড়েছে। পরিসংখ্যান অনুসারে গড় আয়ু বৃদ্ধিতে পুরুষের তুলনায় নারীরাই এগিয়ে আছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাত দিয়ে এ তথ্য তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু ৯ মাস বেড়ে ৭১ বছর ৬ মাসে দাঁড়িয়েছে।

মন্ত্রী জানান, এর মধ্যে পুরুষের গড় বয়স হয়েছে ৭০ বছর ৩ মাস। আর নারীর গড় আয়ু ৭২ বছর ৯ মাসে দাঁড়িয়েছে।

উল্লেখ, এমএসভিএসবি প্রকল্পের মাধ্যমে সংগৃহীত তথ্যের আলোকে গড় আয়ুর এই প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। বিবিএস এর তথ্য মতে ২০১৫ সালে ছিল বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭০ বছর ৯ মাস। আর ২০১৪ সালের হিসাবে দেশে মানুষের গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস। আর ২০১৩ সালে এটি ছিল ৭০ দশমিক ৪ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০