দেশে ফিরেছেন ৪৪ হাজার হাজি

প্রচ্ছদ » Uncategorized » দেশে ফিরেছেন ৪৪ হাজার হাজি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এবার সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১০১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। অন্যদিকে, হজ শেষে ৪৪ হাজার ৬৭ জন হাজি দেশে ফিরেছেন।

বুধবার (১২ জুলাই) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১১৫টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৪টি।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যান। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট গত ২১ মে শুরু হয়ে শেষ হয় ২৪ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১২ জুলাই ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০