দেশ জেনারেল ইন্সুরেন্সের আইপিও অনুমোদন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » দেশ জেনারেল ইন্সুরেন্সের আইপিও অনুমোদন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বীমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

আজ (২ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভা এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মুহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশ জেনারেল ইন্সুরেন্সের প্রতিটি ১০ টাকা ইসু মূল্যের ১কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৬ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট,পুঁজিবাজারে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ বাবদ ব্যয় করা হবে।

কোম্পানিটির ৩১শে ডিসেম্বর, ২০১৯ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ছাড়া নেট অ্যাসেট ভ্যালু ১১টাকা ৬২ পয়সা। শেয়ার প্রতি আয় ইপিএস ১টাকা ৩৬ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০