দৌলতপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

প্রচ্ছদ » Uncategorized » দৌলতপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় মামুন (২২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন দৌলতপুর উপজেলার মাজদিয়া মুন্সিগঞ্জ এলাকার মুসাব মুন্সির ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে কল্যাণপুর এলাকায় দৌলতপুরগামী ইট বোঝাই একটি ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই মোটরসাইকেলের আরোহী মামুন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ থেকে মামুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসাপাতাল মর্গে পাঠায়। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর এর চালক পালিয়ে গেছেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১